বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। জাতীয় রাজস্ব বোর্ডের অর্থায়নে যশোরের বাঘারপাড়ায় ১০০অস্বচ্ছল
ও মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার ধলগ্রাম মাধ্যমিক
বিদ্যালয়ে এ সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের
বিশেষ অতিথি ছিলেন যশোরের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোহম্মদ
কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান , জাহিদুল ইসলামসহ
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও বীরপ্রতিক ইসহাক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০০জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হয়।
প্রসঙ্গত ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বড় বোন সাবেক খাদ্য সচিব ও বর্তমান পিএসসি’র সদস্য ড. মোছাম্মদ নাজমানারা খানমের চেষ্টায় জাতীয় রাজস্ব বোর্ডের অর্থায়নে এ সাইকেল বিতরণ করা হয়েছে।