1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ফাতেমা(প্রা:)ইভেট হাসপাতালে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন

অভয়নগরে ফাতেমা(প্রা:)ইভেট হাসপাতালে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৩৫ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগরের নওয়াপাড়ার ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে ইতি বেগম (২৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর মৃত্যুর পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ফাতেমা প্রা: হাসপাতালটি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পরে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ বিষয়ে নিহত  নারীর পক্ষে রফিকুল ইসলাম মজুমদার বলেন, এই হাসপাতালে অনিয়মের কোনো শেষ নেই। প্রায় হাসপাতালে ভুল চিকিৎসায় মানুষ মৃত্যুবরণ করে। আমরা এই নারীর মৃত্যু মেনে নিতে পারছিনা। আমরা চাই ভুল চিকিৎসার অবসান হোক এবং এই মৃত্যুর সঠিক বিচার হোক।

জানাগেছে, শনিবার ২৯জুন ওই নারী গর্ভবতী অবস্থায় ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই খুলনা বিভাগের পরিচালক ডাক্তার মনজুরুল মোরশেদ ওই নারীকে সিজারিয়ান অপারেশন করেন এবং ওই নারীর একটি পুত্র সন্তান জন্ম হয়। পরে রাত ৩টার পর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে ওই নারী ভীষণ অসুস্থ হয়ে পড়লে অবস্থা খারাপ দেখে ৩০জুন রোববার ওই নারীকে খুলনায় রেফার্ড করা হয়। স্বজনরা খুলনায় নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।

মৃত ইতি বেগম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের আরশাব শেখের মেয়ে। ইতি বেগমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মিমাংসার আশ্বাস দিলে উত্তেজিত জনগণ আন্দোলন বন্ধ করে।

মৃত নারীর মৃত্যুর বিষয়ে ফাতেমা (প্রাঃ) হাসপাতালের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, ডাক্তার সময় মতো
সঠিক চিকিৎসা করার পরেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমরা ওই নারীকে খুলনায় পাঠিয়েছি, ওই রোগীর আইসিইউ খুব দরকার ছিল। আমাদের চিকিৎসায় কোন প্রকারের ভুল নেই।

এ বিষয়ে ডাক্তার মন্জুরুল মোরশেদ মোবাইল ফোনে জানান, চিকিৎসায় কোনো ভুল নেই। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমরা তাকে খুলনায় পাঠিয়েছিলাম কিন্তু এভাবে ওই নারীর মৃত্যু হবে ভাবতেও পারছি না।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওহিদুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar