1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিয়োগ বাণিজ্য না করে আওয়ামী লীগ অফিসের সামনে থালা নিয়ে বসেন-এমপি এনামুল হক বাবুল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নিয়োগ বাণিজ্য না করে আওয়ামী লীগ অফিসের সামনে থালা নিয়ে বসেন-এমপি এনামুল হক বাবুল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৬৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজের দপ্তর প্রধান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সভাপতির সাথে বুধবারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এনামুল হক বাবুল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধান অতিথির বক্তৃতায় এনামুল হক বাবুল বলেন,উন্নত বিল্ডিং হচ্ছে, কিন্তু শিক্ষার মান উন্নত হচ্ছে না। শিক্ষার মান উন্নত করতে হলে সবাইকে সচেতন হতে হবে । তিনি বলেন,অভিভাবকেরা উদাসীন হয়ে যাচ্ছে। ভালো রেজাল্টের দিকে খেয়াল তাদের। ছেলে বাইরে আড্ডা দিচ্ছে, নেশা করছে সেদিকে খেয়াল করছেন না তারা।
শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিয়োগ বাণিজ্য না করে আওয়ামী লীগ অফিসের সামনে থালা নিয়ে বসেন। কারণ নিয়োগ-বাণিজ্যের চেয়ে ভিক্ষা করা অনেক সম্মানের।

মাধ্যমিক শিক্ষা অফিসের কোন দুর্নীতি সহ্য করা হবে না উল্লেখ করে এনামুল হক বাবুল বলেন, শিক্ষার
পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে।

এদিন বেলা সাড়ে ১১ টায় বারবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্মানিত
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান
প্রফেসর মর্জিনা আক্তার. বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এফএম আশরাফুল
কবির বিপুল ফারাজী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা তান্নির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, মহিলা
ভাইস চেয়ারম্যান দিলারা জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাঘারপাড়া মহিলা
ডিগ্রী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ছাতিয়ানতলা ইউনাইটেড গার্লস স্কুল এন্ড
কলেজের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল
মজিদ মাস্টার, দয়ারামপুর মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ পীরজাদা আশরাফ উদ্দিন,
মির্জাপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, ছাতিয়ানতলা ইউনাইটেড গার্লস স্কুল এন্ড
কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল,হাবুল্যা পিএইচএল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তরুণ কুমার সাহা, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক (শিক্ষা) কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুল্লা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার এমদাদ হোসেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar