1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিয়োগ দিয়ে টাকা নিয়ে থাকলে তা ফিরিয়ে দিন- এমপি বাবুল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নিয়োগ দিয়ে টাকা নিয়ে থাকলে তা ফিরিয়ে দিন- এমপি বাবুল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৫১ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে।
যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়োগ বাণিজ্য থেকে বেরিয়ে আসার আহবান করেছেন।
ইতোপূর্বে যারা নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন তাদেরকে সেই টাকা ফিরিয়ে দিতে বলেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার অভয়নগর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কারিগরি ও কলেজের দপ্তর প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে তিনি আরো বলেন, নির্বাচনী এলাকায় দুর্নীতি সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলার চেষ্টা শুরু করেছি। সুপথে ফিরে না আসলে তালিকা করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় মাদকের ভয়াবহতা রোধ, ইভটিজিং ও স্মার্টফোনের অপব্যবহার রোধে শিক্ষক-অভিভাবক ও ম্যানেজিং কমিটিকে বেশি করে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে পারিবারিক শিক্ষা দিতে হবে। সততা সৃষ্টি করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে সততা স্টোর করা যেতে পারে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। তাহলেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে।

এমপি এনামুল হক বাবুলের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় নওয়াপাড়া ইন্সটিটিউট অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম।

আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, ডা. সাফিয়া খানম, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, অ্যাড. নাসির উদ্দিন, শেখ তৈয়েবুর রহমান। মতামত প্রকাশ করেন, অভয়নগর কলেজ শিক্ষা সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ আলমগীর হোসেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি সফি কামাল, শহিদুল ইসলাম খান, আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মতবিনিময় সভায় ৫৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি কলেজ ও ২১টি মাদরাসার প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar