1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে সেই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মির্জাগঞ্জে সেই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২১৩ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি। সুবিদখালী সরকারি ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান আজাদ এর পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কলেজ ক্যাম্পাসের সামনে বরগুনা- বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর মানববন্ধন কর্মসূচি পালন করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় শিক্ষার্থীরা, ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগথ, ‘দফা এক দাবি এক,আসাদুজ্জামান আজাদের পদত্যাগথ, ‘আমাদের প্রতিষ্ঠানে দুর্নীতিবাজের ঠাঁই নাই,ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।
এদিকে রবিবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। শিক্ষার্থীদের তোপের মুখে অসুস্থতার কারণ দেখিয়ে কলেজে অনুপস্থিত রয়েছেন অভিযুক্ত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আজাদ।

শিক্ষার্থীরা আরও বলেন, কলেজের বিভিন্ন খাতে বিভিন্ন সময় দুর্নীতি করে যাচ্ছেন অধ্যক্ষ।পরীক্ষার ফি ও জরিমানা ইত্যাদি কারণ দেখিয়ে আমাদের কাছ থেকে নানা সময়ে দুর্নীতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আমরা এমন দুর্নীতিবাজ অধ্যক্ষ আমাদের প্রতিষ্ঠানে চাই না। অধ্যক্ষ পদত্যাগ করা না পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।

সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের চেয়ারে বসে আধিপত্য বিস্তার করে দায়িত্ব পালন করে আসছেন তিনি। ২০১৮ সালে ৬ ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেয়ার পরে কলেজের কোন হিসাবনিকাশ কারো কাছে নেই। সাবেক অধ্যক্ষ স্যার অবসরে যাওয়ার পরে কলেজ ফান্ডে টাকা রেখে যান তা ভুয়া ভাউচার করে উত্তোলন করেন (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আসাদুজ্জামান আজাদ ।

এ বিষয়ে সুবিদখালী সরকারি ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, আমি কোনও অন্যায় করিনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে ভিত্তিহীন ও বানোয়াট। ছাত্ররা প্রত্যেকে কলেজ একাউন্টে টাকা জমা দেয়। এখানে অনিয়ম করার কোনও সুযোগ নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম জানান, বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা এসেছিল, তাদের দাবি শুনেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, আশা করি দ্রুত সমস্যার সুষ্ঠু সমাধান হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar