1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ  - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ জন খবরটি পড়েছেন
শিক্ষক দেলোয়ার-ছবি-বিডিটেলিগ্রাফ
Anath Mondal

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। 

সাতক্ষীরা জেলার উপকূলবর্তী দ্বীপ ইউনিয়ন ১২ নং গাবুরার ১২২ নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্থানীয় সুধীজনদের বিভিন্ন অভিযোগের উপর সরকারী শিক্ষাকর্মকর্তাদের বিভাগীয় তদন্ত সম্পূর্ণ। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৩ রা সেপ্টেম্বর ১২২ নং খোলপেটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সুধীজন সহ  শিক্ষক শিক্ষিকা ও স্থানীয়দের উপস্থিতে তদন্ত সম্পূর্ণ হয়। ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে নিয়ে নানান অভিযোগ স্থানীয়দের। অপর দিকে এলাকায় বেশ কিছু জনসাধারণ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের ভালো দিক তুলে ধরে বলেন, শিক্ষক হিসেবে দেলোয়ার ভাল শিক্ষা দান করে থাকেন। সব মিলে আমরা স্থানীয় জনসাধারণ আমাদের বিদ্যালয়টি সুন্দর ভাবে চলবে, এজন্য অফিসার গনের নিকট আমাদের চাওয়া এটাই। 

অভিযোগকারীর মধ্যে মামুন বলেন, ১২২ নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা সহ বিভিন্ন মানুষের নিকট নানান প্রতিশ্রুতি দেওয়ার নাম করপ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সেটির তদন্ত পূর্বে হয়েছিল, সেই তদন্ত পূনারায় আজ আবার হচ্ছে। এছাড়াও তিনি আরও বলেন, দেলোয়ার সপ্তাহে দুই তিন দিন স্কুলে আসেন এবং অন্য সময় গুলো অফিসের কাজ আছে বলে শ্যামনগরে থাকেন। একাধিকবার দেলোয়ারের বিরুদ্ধে নিউজ হয়েছে সে ঠিক মতো স্কুল করেন না। আমরা আশা করব তদন্ত কর্মকর্তা মহোদয়ের নিকট সুষ্ঠু সমাধান করে বিদ্যালয়টি সুন্দর ভাবে যাহাতে পরিচালিত হয়। 

বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে এই বিদ্যালয় হতে অন্যত্রে সরানোর পায়তারা করে চলেছে। বিদ্যালয়ের স্বার্থে আমি সার্বক্ষনিক কাজ করি। তিনি আরও বলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্য হতে একটি মহল এগুলো করছে। সরকারী বিধি মোতাবেক তাদের কোন যোগ্যতা না থাকায় তারা এই ধরনের প্রচার বা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। 

তদন্ত কর্মকর্তা সহকারী শিক্ষা অফিসার গৌরঙ্গ গাইন বলেন, আমরা দীর্ঘ সময় ধরে স্থানীয়দের অভিযোগ ও প্রধান শিক্ষক দোলোয়ার হোসেনের বক্তব্য শুনেছি এবং  অভিযোগ লিখিত নিয়েছি। এগুলো উধর্তন কর্মকর্তার নিকট উপস্থাপন করবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar