1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল বিদেশি মদ, আটক ১ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ লোহাগাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ স্বামীর নবীনগরে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজ

ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি । অভয়নগরের নওয়াপাড়ার আল মদিনা হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক কমপ্লেক্সে নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার সকালে তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, গত ৩০ জুলাই দুপুরে আল-মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারণে একটি নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়। নবজাতকের পরিবারের পক্ষ থেকে জেসমিন খাতুন একখানা লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. জসীম উদ্দীনকে আহবায়ক করে মেডিকেল অফিসার ডা. খন্দকার মামুন অর রশিদ ও জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস) ডা. মো. দিদার এ ইলাহী ইমুকে সদস্য করা হয়।

তিনি আরো বলেন, এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত করার পরেই বলা যাবে নবজাতক শিশুটির মৃত্যুর সঠিক কারণ।

নবজাতক পরিবারের পক্ষ থেকে জেসমিন খাতুন বলেন, গত ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে আল মদিনা হাসপাতালে ভর্তি করার পর ওই রাতে সিজারিয়ানে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এসময় মা ও নবজাতক শিশু দুজনই সুস্থ থাকে। শুক্রবার সকালে নবজাতক শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন পরিবারের লোক হাসপাতালের নার্সদের ডাকলে তারা কেউ কেবিনে আসেনি। তাদের গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক কমপ্লেক্সের মালিক নাজমুল হুদা বলেন, আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। রোগীর পরিবার আমার পূর্ব পরিচিত। আমি রোগীর পরিবারকে বলেছিলাম রোগীর অবস্থা ভালো না, আপনারা অন্য কোথাও নিয়ে যান। কিন্তু তারা আমার হাসপাতালে রোগীর চিকিৎসা করাবেন বলে জানান। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোগীর চিকিৎসা করতে কোনো ধরণের গাফিলতি করি নাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar