1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ভুল বাঘারপাড়ায় বিতর্কিত ডাক্তার শতাব্দি বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ভুল বাঘারপাড়ায় বিতর্কিত ডাক্তার শতাব্দি বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় বিতর্কিত ডাক্তার শতাব্দি বিশ্বাসের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ায় অভিযোগ উঠেছে।
আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ভুল থাকায় বাঘারপাড়া থানায় অভিযোগ দিয়েছেন রাব্বি হোসেন নামে এক যুবক। রাব্বি দরাজহাট ইউনিয়নে বলরামপুর গ্রামের আসকার আলীর ছেলে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযোগে বলা হয়েছে, বাঘারপাড়া হাসপাতাল গেটে অবস্থিত হাজী ডায়গনস্টিক সেন্টারে গত ২৫ সেপ্টম্বর আমার স্ত্রী রুনা খাতুন নয় মাসের গর্ভবতী। গর্ভের সন্তানের অবস্থা জানতে ডাক্তারের পরামর্শে আলট্রাসনোগ্রাফি করানো হয়। রিপোর্টে ডাক্তার শতাব্দি বিশ্বাস গর্ভের সন্তানের ওজন তিন কেজি ৪৭৬ গ্রাম উল্যেখ করেন এবং আগামী ৭ অক্টোবর আমার স্ত্রীকে সিজার করানোর জন্য তারিখ নির্ধারণ করেন। এ রিপোর্টে সন্দেহ হওয়ায় ১ অক্টোবর যশোরের একটি হাসপাতাল থেকে পূনরায় আলট্রাসনোগ্রাফি করানো হয়। যশোরে করানো আলট্রাসনোগ্রাফির রিপোর্টে গর্ভের সন্তানের ওজন দুই কেজি ৬৮৯ গ্রাম দেখানো হয় এবং আগামী ৩১ অক্টোবর স্ত্রীকে সিজার করানোর তারিখ নির্ধারণ করা হয়। ভুল রিপোর্টের বিষয় জানতে চাইলে ডাক্তার শতাব্দি বিশ্বাস ক্ষিপ্ত হয়ে বাজে আচারণ ও ভয়ভীতি দেখান।

উল্লেখ্য ডাক্তার শতাব্দি বিশ্বাস বাঘারপাড়া ও শালিখা উপজেলায় বিভিন্ন ক্লিনিকে সিজার ও আলট্রাসনোগ্রাফি করে থাকেন। তার হাতে এর আগে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসন আজও পর্যন্ত তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাক্তার শতাব্দি বিশ্বাস জানান, আমি রিপোর্টে যা পেয়েছি তাই দিয়েছি। কারোর সাথে খারাপ আচারন করা হয়নি।
বাঘারপাড়া থানার ওসি রোকিবুজ্জামান জানান, বৃহস্পতিবার ভুক্তভোগী ডাক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar