1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে মদ খেয়ে কলেজ পড়ুয়া ২ ছাত্রীর মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ফরিদপুরে মদ খেয়ে কলেজ পড়ুয়া ২ ছাত্রীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২০৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি ফরিদপুর। ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুনীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোররাতে ওই দুই তরুণীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা দুজন হলেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস(২০)। তিনি মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন, সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়ুয়া রত্না সাহা(২৪)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি রাজেন্দ্র কলেজ পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাড়ী ভাড়া নিয়ে বসবাস করতেন। শুক্রবার(১১ অক্টোবর) সন্ধ্যায় দূর্গা পূজা দেখে বাসায় ফিরে এসে তারা অসুস্থ হয়ে পড়েন। ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে ভোর রাতে তাদেরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান। এঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar