1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে এইচপিভি বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন

শ্যামনগরে এইচপিভি বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।  সাতক্ষীরার শ্যামনগরে হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন বিষয়ক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সভায় উল্লেখ করা হয় প্রতি বছর দেশে প্রায় সাড়ে ১১ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়। যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী একই রোগে মৃত্যু বরণ করেন। ভবিষ্যত জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকির এ বিষয়কে বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর থেকে ১০ হতে ১৪ বছর বয়সী কিশোরীদের (এইচপিভি) টিকা দেয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাস। এর আগে জরায়ু ক্যান্সারসহ তার নানাদিক নিয়ে উপস্থিত সদস্যদের প্রজেক্টরের মাধ্যমে ধারনা দেন সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত এসআইএমও ডাঃ রাশেদ উদ্দীন মৃধা।

সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজে সেবা কর্মকর্তা আরিফুজ্জামান, সহযোগী অধ্যাপক সামিউল মনির, মাধ্যমিক শিক্ষা অফিসের মিনা হাবিব, শ্যামনগর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, উপজেলা ইমাম সমিতির মাওলানা আব্দুল খালেক, এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান সহ ইসলামী ফাউন্ডেশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিগন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar