1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কে অপসরণের দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কে অপসরণের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের অপসরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (২১শে অক্টোবর) বিকাল ৫ টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে নওয়াবেঁকী বাসস্টান্ড চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম হাবিবুল্লাহ, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারী, সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। এসময় মানববন্ধনে আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ৪নং ওয়ার্ডের সভাপতি গাজী আব্দুল রউফ, ৫নং ওয়ার্ডের সভাপতি সৈলদ্দীন ঢালী, ৬নং ওয়ার্ডের সভাপতি কবির হোসেন, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি আফজাল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, মুকুল হোসেন, আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল কামাল মিশুক ,আটুলিয়া যুবদলের আবু রায়হান আশিক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন উজ্জ্বল, মৎস্যজীবী দলের সভাপতি শেখ মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিলন সহ ছাত্র, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, কলেজে অনিয়মিত আগমন, প্রস্থান, সভাপতি নির্বাচন সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসরণের দাবি করেন। এবং অধ্যক্ষের অপসরণের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলন হবে বলে হুঁশিয়ারিদেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar