1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্কুল শিক্ষিকা সবিতা রাণী হত্যা মামলায় গ্রেফতার হয়নি কেউ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

স্কুল শিক্ষিকা সবিতা রাণী হত্যা মামলায় গ্রেফতার হয়নি কেউ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৭০ জন খবরটি পড়েছেন

লোহাগড়ার স্কুল শিক্ষিকা সবিতা রাণী বালার হত্যা মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি রোববার (২০ অক্টোবর) গভীর রাতে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে হত্যার শিকার হন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত,সবিতা রাণী বালা লোহাগড়া উপজেলার দৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মন্ডলের স্ত্রী ও চরদৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল শিক্ষক সবিতা রাণী হত্যার ঘটনায় তার স্বামী পরিতোষ কুমার মন্ডল বাদী হয়ে লোহাগড়া থানায় গত (২১ অক্টোবর) রাতে একটি হত্যা মামলা দায়ের করেন ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান,মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি বার্তাবাজারকে নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সবিতা রানী বালা স্কুলের প্রধান শিক্ষক হওয়ায় প্রায় গভীর রাত পর্যন্ত ঘরে বসে ল্যাপটপে কাজ করতেন। গতকাল রাতে কাজ শেষে ঘরে একা ঘুমিয়েছিলেন। তাঁর স্বামী পরিতোষ মণ্ডল বাড়ির অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে পরিতোষ টয়লেটে যাওয়ার জন্য বের হলে দেখতে পান সবিতার ঘরে-বাইরে থেকে দরজার ছিটকিনি লাগানো। তিনি প্রতিবেশী ভাই সন্তোষ মণ্ডলকে নিয়ে সবিতার ঘরে গিয়ে তাঁর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।

নিহতের স্বজন ও পুলিশ আরও জানান, গতকাল রাতের কোনো একসময়ে চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। সবিতা তাঁদেরচিনে ফেলায় তাঁর গলায় গামছা পেঁচিয়ে তাঁকে হত্যা করা হতে পারে। এ সময় ঘরের আসবাব এলোমেলো করে সবিতা রানী বালার ব্যবহৃত ল্যাপটপ এবং হাতে, গলায় ও কানে পরা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, স্কুল শিক্ষক নিহত, সবিতা রাণী হত্যার বাদী হয়ে তার স্বামী পরিতোষ মন্ডল থানায় মামলা দায়ের করেন, এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar