1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২৫ জন খবরটি পড়েছেন

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
বুধবার (৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো. শাহজাহানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া নয়টি অঞ্চলের নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি ইএফটি-তে পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar