1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৯৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের অফিসে ঢুকে প্রধান শিক্ষক আয়ুব আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তারা হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ‘শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমানুল্লাহ বুলবুল, সহকারি শিক্ষক বসির আহমে, বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা সুলতানা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য লাভলু গাজী ও রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন জনসাধারণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমানুল্লাহ বুলবুল বলেন, বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। কিবরিয়া আদালতের সাজাপ্রাপ্ত আসামী এবং বিদ্যালয় থেকে বহিষ্কৃত কর্মচারী। তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিদ্যালয়ের সহকারি শিক্ষক বসির আহমেদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধরে রাখতে এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা জরুরি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার দাবি জানান তিনি।

বিদ্যালয়ের এক শিক্ষার্থী ফারজানা সুলতানা জানান, আমরা বিদ্যালয়ে এসে আমাদের শিক্ষকদের নিরাপদ দেখতে চাই। সন্ত্রাসী কার্যক্রমের ফলে শিক্ষার পরিবেশ বিঘ্ন হচ্ছে, যা আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এ সময় মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক লাভলু গাজি বলেন, আমাদের সন্তানরা যে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করছে, সেই বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ম্যানেজিং কমিটির সদস্য রবিউল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ে সন্ত্রাসী কার্যকলাপের স্থান নেই। প্রশাসনের কাছে আমাদের আবেদন, যেন সন্ত্রাসী কিবরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। প্রসঙ্গত, গত রবিবার (১০ নভেম্বর) ছাত্রদলের এক নেতার নেতৃত্বে অফিসে ঢুকে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ ওঠে। পরে এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এতে উক্ত বিদ্যালয়ের চাকুরীচ্যুত কর্মচারী গোলাম কিবরিয়াসহ পাঁচ/ছয় জন জড়িত থাকার অভিযোগ ওঠে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar