1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে পানিবন্দি মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

অভয়নগরে পানিবন্দি মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৮০ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া (যশোর)। যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ অঞ্চলসহ সুন্দলী ও চলিশিয়া ইউনিয়নের পানিবন্দি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৃহস্পতিবার দিনব্যাপি কালিশাকুল সরকারিপ্রাথমিক বিদ্যালয় ও সুন্দলী ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, যশোর জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান ও যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রেহেনেওয়াজ। মেডিকেল টিম প্রধান হিসেবে স্বাস্থ্য সেবা প্রদান করেন, ডা. খন্দকার মামুন অর রশিদ ও ডা. মরিয়ম মুনমুন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিটি ক্যাম্পে একজন করে চিকিৎসকসহ ২জন সিনিয়র স্টাফ নার্স, ১জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ করেন।

সকাল ১০টা থেকে সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান নিজেই রুগী দেখে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধর করেন।
উল্লেখ্য সম্প্রতি অতি ও ভারী বর্ষণে অভয়নগর উপজেলার ৩টি ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ডের মানুষ প্রায় ৪ মাস পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষায় অভয়নগর স্বাস্থ্য প্রশাসন প্রথম থেকেই চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, রুটিন মাফিক ইপিআই টিকা, এইচপিভি টিকা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করছে। মেডিকেল ক্যাম্পে পানিবন্দি মানুষের পানিবাহিত রোগ যেমন- টাইফয়েড জ্বর, চুলকানী, পাঁচড়া, ডায়রিয়াসহ অন্যান্য রোগের মোট ১৬ প্রকার ওষুধ ফ্রি প্রদান করা হয়।

সিভিল সার্জন জানান, পানিবন্দি মানুষ সাধারণ জীবনযাপনে না ফেরা পর্যন্ত এই ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar