বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বাঘারপাড়া নারিকেল বাড়িয়া ডিগ্রী কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে কলেজ মিলনায়তনে এ সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এদিন অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক । বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী,সাবেক যুগ্ম আহ্বায়ক মসিয়ূর রহমান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী,সাবেক যুগ্ম আহ্বায়ক মসিয়ূর রহমান, কলেজের অধ্যক্ষ মিহির সাহা।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপি নেতা আনিচুর রহমান, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা শিকদার, ধলগ্রাম বিএনপির সভাপতি খয়বার হোসেন মোল্লা,দোহাকুলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাসুয়াড়ি বিএনপির সভাপতি হাফিজুর রহমান, জামদিয়া বিএনপির সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক এফএম আসলাম হোসেন, পৌর যুবদলের সভাপতি হিরু আহমেদ প্রমুখ।