1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে শিক্ষার্থীসহ ৩ জন আহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে শিক্ষার্থীসহ ৩ জন আহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২১৫ জন খবরটি পড়েছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি শিয়ালের আক্রমণে একজন শিক্ষার্থীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৭ নভেম্বর) দিনগত রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে প্রান্তিক এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের তথ্যমতে এ পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর জানা গেছে। আহতরা হলেন- আনসার সদস্য অজয় হাওলাদার, ভূতাত্ত্বিকবিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার ও টারজানের দোকানদার জব্বার৷

আহত আনসার সদস্য অজয় হাওলাদার বলেন, রাত দশটার দিকে আমি প্রান্তিকের কমিউনিটি মসজিদের পাশে আমরা তিনজন ডিউটি করছিলাম। এ সময়ে একটি শিয়াল এসে হঠাৎ আমার পায়ের গোড়ালিতে বুটের উপর দিয়ে কামড়ে ধরে। শিয়ালের কামড়ে আমার পায়ে ছোট একটি ক্ষত হয়েছে। আমি আপাতত বাইরে থেকেই ভ্যাকসিন নিয়ে এসেছি।

এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, এ পর্যন্ত তিনজন আক্রান্ত পাওয়া গেছে। আহতদেরকে ভ্যাক্সিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। দোকানদার জব্বার এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন- জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শেয়াল নিয়ে আতংক ছড়ানোর খবর পেয়েছি। সোমবার দিনের বেলা কেউ শেয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (01984321181 নম্বরে) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র‍্যাবিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেব। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar