1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে এইচপিভি টিকা সম্পর্কিত অবহিতকরণ সভা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

শ্যামনগরে এইচপিভি টিকা সম্পর্কিত অবহিতকরণ সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন নিয়ে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এইচপিভি টিকা সম্পর্কিত অবহিতকরণ সভায় আরও জানানো হয় শ্যামনগরের ১৪ হাজার ২৭৬ কিশোরী টিকা গ্রহণের উপযোগী। গত তিন সপ্তাহে যার মধ্যে ১৩ হাজার ৩৩৪ জন টিকা গ্রহণ করেছে। জরায়ুমুখ ক্যান্সারের টিকা গ্রহণে শ্যামনগরে অদ্যাবধি কারও কোন সমস্যা হয়নি। রেজিষ্ট্রেশনকৃত মধ্যে শতকরা ৯৩ ভাগ কিশোরী ইতিমধ্যে টিকা গ্রহণ করেছেন। সকলের সহযোগীতা মিললে শেষ সপ্তাহে টিকা গ্রহনকারীর সংখ্যা শতভাগের কাছাকাছি পৌছে যাবে। তথ্যগুলো নিশ্চিত করেছেন ডাব্লিউএইচও প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা সার্ভিলেন্স এন্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার রাশেদ উদ্দীন মৃধা। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জানান আট/নয় হাজার টাকা মূল্যের উক্ত টিকা সরকারি উদ্যোগে সম্পূর্ণ ফ্রি দেয়া হচ্ছে। ধর্মীয় কুসংস্কারের কারণে মুষ্টিমেয় মানুষ অতি গুরুত্বপূর্ণ এ টিকা গ্রহণে অনীহা প্রকাশ করলেও অসংখ্য মাদ্রাসা ও বিদ্যালয়ে শতভাগ সাড়া মিলেছে। নিজের ও পরিবারের স্বার্থে ৯-১৪ বছর বয়সী কিশোরীদের নির্দিষ্ট সময়ের মধ্যে মরণঘাতি এ রোগের টিকা নেয়ার জন্য উব্দুব্ধ করতে তিনি সকলকে অনুরাধ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল ইসলামসহ সাংবাদিক, শিক্ষক, ইমাম প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar