1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে ‘থার্ড ক্লাস’-আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে ‘থার্ড ক্লাস’-আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ জন খবরটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে ‘থার্ড ক্লাস’ বলার পাশাপাশি সংগঠনটিকে ‘ব্যান্ড পার্টির’ সঙ্গে তুলনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার বিকালে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘সাতচল্লিশ-একাত্তর-চব্বিশ: আমাদের বিজয়ের পথপরিক্রমা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ ধরনের তুলনা করেন।

হাসনাত বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব আছে। ব্যান্ড পার্টির মত একটা ক্লাব। এর নাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পৃথিবীতে এত থার্ড ক্লাস লেভেলের ক্লাব আর কোথাও নাই।

“বিশ্ববিদ্যালয়ের ধারণা কী? সেটা হল, আপনার ভাবনাগুলো আপনার সুবিধাজনক ভাষায় প্রকাশের পরিবেশ তৈরি করে দেওয়া। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কিছু হলেই ব্যানার নিয়ে অপরাজেয় বাংলায় দাঁড়িয়ে যেত। তারা আপনার কলম, চিন্তা, মেরুদণ্ড নিয়ন্ত্রণ করতে চেয়েছে।”

তিনি বলেন, “পৃথিবীতে আর কোনো জাতি এমনকি জার্মানির নাৎসিদের মধ্যেও আপনারা এই বৈশিষ্ট্য পাবেন না, যেখানে একই সঙ্গে পরিবার ও শিক্ষক সমাজ নষ্ট হয়েছে।

“পৃথিবীর কোথাও নাই, যেখানে গণভবনের ‘মালিক’ এবং বায়তুল মোকাররমের খতিব একসঙ্গে দেশ ছেড়ে পালিয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, “পতিতালয় থেকে সচিবালয়; জাতি হিসেবে আমরা কী পরিমাণ প্রতারিত হয়েছি দেখুন।

“বিবাহবিচ্ছেদ নিয়ে সমস্যা, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কোনো শিক্ষক বাসা পেল না; সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছে। সবকিছুকে এভাবে কেন্দ্রীয়করণ করা হয়েছে।”

অন্যদের মধ্যে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব ও জাতীয় নাগরিক কমটির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ সভায় বক্তব্য দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar