1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় পিএইচডি ডিগ্রী অর্জনে ডঃ মোঃ বদিউজ্জামান সোহাগকে সংবর্ধনা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় পিএইচডি ডিগ্রী অর্জনে ডঃ মোঃ বদিউজ্জামান সোহাগকে সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি। শরণখোলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর(৭নং ওয়ার্ড)’র কৃতি সন্তান ডক্টর মো: বদিউজ্জামান (সোহাগ)অস্ট্রেলিয়ায় পিএইচডি ডিগ্রী অর্জন উপলক্ষে অস্থায়ী রাজাপুর কিংস ক্লাবে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে রাজাপুর কিংস ক্লাবের সভাপতি টিএম আমিনুল তালুকদার সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া হাওলাদার, ডাক্তার শামীম,ইন্জিনিয়ার বেল্লাল ও ডক্টর মো বদিউজ্জামান সোহাগ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ সময় সংবর্ধিত অতিথির বক্তব্যে “মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।” তিনি বলেন, এলাকার সন্তান হিসেবে এই সম্মানে আমি আপ্লুত ও লজ্জা বোধ করি। আমার সাফল্যের পিছনে পরিবারের পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও এলাকাবাসীর অবদান অনস্বীকার্য।আপনাদের সকলের আশীর্বাদে আমার আগামী পথচলা যাতে আরও সমৃদ্ধ হয় সেই চেষ্টা করবো। এ সময় তিনি আর বলেন এলাকার সকল উন্নয়ন মূলক কাজে যতটুকু সম্ভব পাশে থাকবেন ও এলাকায় গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রী পড়াশোনা করতে না পারলে তাকে অবহিত করতে বলছেন তিনি তার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর কিংস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল,রাজাপুর সালেহিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক নাছির উদ্দীন পান্না,রাজাপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক সফিউল আজম হালিম,রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক মাহাতাব,মিজানুর রহমান আনাম,সুনাম,রাজাপুর কিংসের সহ সভাপতি দিপু মিএ, জামায়াত নেতা করিম খলিফা,যুবদল কর্মী ডালিম হাওলাদার,ছাত্রদল নেতা ফাহিম খান, রিয়াদুল ইসলাম তোহা,সাংবাদিক নাজমুল ইসলাম সবুজ, রাজাপুর কিংসের ম্যানেজার মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক রাতুল,ক্রীড়া সম্পাদক জুবায়ের ইসলামসহ রাজাপুর কিংস ক্লাবের সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar