1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেডিক্যালে ভর্তির সুযোগ পেল এক কলেজের ৫৩ শিক্ষার্থী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মেডিক্যালে ভর্তির সুযোগ পেল এক কলেজের ৫৩ শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ জন খবরটি পড়েছেন

এবার নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৫৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী মেডিকেল, বুয়েট, চুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। গত বছর ৫২ জন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন।

নীলফামারী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী নাফিস ফুয়াদ বলেন, ‘এই কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের সন্তানের মতো দেখভাল করেন। তাদের যত্নে এবারও ৫৩ জন মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এখানে শিক্ষার পরিবেশ অনেক ভালো। স্যারদের পরিশ্রম আর আমাদের মনোযোগ এই সাফল্য পাইয়ে দিয়েছে।’

এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষ আজাদ আবুল কালাম জানান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার কারণে এই ফলাফল অর্জিত হয়েছে। গত বছর ৫২ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতি বছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।বাংলাট্রিবিউন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar