1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি K B A কলেজের শিক্ষক হাবিবউল্লাহ'র বিদায় সংবর্ধনা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

সরকারি K B A কলেজের শিক্ষক হাবিবউল্লাহ’র বিদায় সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান শেখ হাবিবউল্লাহ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৫ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১ টায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী। বিদায়ী সংবর্ধিত শিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান, আলহাজ্জ শেখ হাবিবউল্লাহ। অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক আলহাজ্জ মো: মনিরুল ইসলাম, বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্জ মো: আকবর আলী, শিক্ষক মো: শাহানুর রহমান, শিক্ষক স্বপন কুমার মন্ডল,মো: আব্দুর রহমান,মো: মনিরুজ্জামান (মহসিন), দৌলতুন্নেছা (পারুল), প্রভাষক পারভীন সুলতানা, প্রভাষক প্রদীপ কুমার মন্ডল ও শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন। বক্তাগণ-বলেন একজন দক্ষ,নিরিহ ও নিবেদিত শিক্ষকের নানা কর্মময় দিক তুলে ধরেন। পাশাপাশি বিদায়ী শিক্ষকও আবেগঘন কন্ঠে নানা স্মৃতিকথা উল্লেখ করে তার অবসরকালীন জীবনে সুস্থ ও শান্তিতে থাকতে পারেন সেজন্য মহান আল্লাহর নিকট দোয়ার প্রার্থনা করেন। শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক শেখ হাবিবউল্লাহ কে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী এবং ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকেও উপহার প্রদান করা হয়। এসময় কলেজের অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar