1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা, বিচার দাবিতে ঢাকায় বিক্ষোভ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা, বিচার দাবিতে ঢাকায় বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৪ জন খবরটি পড়েছেন

কুবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার এবং উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি আদায়ের জন্য ঢাকায় এসেছেন। আজ রোববার দুপুরে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেন। পরে শহীদ মিনারে গিয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শিক্ষার্থীরা।

এর আগে কুয়েট থেকে দুটি বাসে করে শিক্ষার্থীরা ঢাকায় আসেন। বিকেলে শহীদ মিনারে সমবেত হয়ে এই শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণে ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এই ব্যর্থতার দায়ে উপাচার্যকে পদত্যাগ করতে হবে। যত দিন ক্যাম্পাসকে তাঁরা নিরাপদ মনে করবেন না, তত দিন তাঁরা ক্যাম্পাসে ফিরবেন না।

১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। আজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলাকারীদের চিহ্নিত করে দেওয়ার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। হামলাকারীরা শনাক্ত হলেও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে প্রশাসন ঢালাও মামলা করেছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢালাও মামলাটি তাঁদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar