1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে।
৫৩ বছরে বৈষম্যে থাকা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে যশোরের অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবে এ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ। এসময় তিনি বলেন, দেশের ৯৫ শতাংশ শিক্ষার্থী (মাধ্যমিক) এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করেন। অথচ সেই শিক্ষকরা আজ চরম বৈষম্যের শিকার যেখানে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করে মাত্র ০৩ শতাংশ। তাছাড়া একই পাঠ্যপুস্তক, সিলেবাস, একই বোর্ডের অর্ন্তগত হলেও পাশের হার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বেশি ভালো। তাহলে কেন এই বৈষম্য। সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসাভাতা, শতভাগ উৎসবভাতা ও এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার এই সাংবাদ সম্মেলনের মাধ্যমে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করে উপজেলার ৫৪টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অর্ধদিবস শ্রেণি
কার্যক্রম কর্মসূচি পালন করেছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টর দৃষ্টি আকর্ষণ করছি যে, আমাদের দীর্ঘদিনের প্রাণের যৌতিক দাবী মেনে রাজপথ ছেড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার সুযোগ করে দিবেন। আমাদের যে প্রাতিষ্ঠানিক আয় সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলে জাতীয়করণ করতে খুব বেশি টাকার প্রয়োজন হবে না। তাই আকুল আবেদন সরকারি ও বেসরকারির মধ্যে কোন বৈষম্য রাখবেন না।

সাংবাদ সম্মেলনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি
তমিজ উদ্দিন গাজী, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন হাজরা, কোষাধ্যক্ষ চারমিন সুলতানা, তথ্য ও যোগাযোগ সম্পাদক তৈয়েবুর রহমান, মহিলা সম্পাদক উল্কা রাণী বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মধুসুদন রায়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar