1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন উদ্বোধন - bdtelegraph24.com
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন

গৌরীপুরে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩০০ জন খবরটি পড়েছেন
গৌরীপুরে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন উদ্বোধন

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।
শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে “ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (১৫ মার্চ) সকালে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের। ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন, মেডিসিন কনসালটেন্ট ডা. শারমিন সুলতানা শিখা, মেডিকেল কর্মকর্তা ডা. রাজেন্দ্র দেবনাথসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,নার্স ও কর্মচারীগণ। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ময়মনসিংহের গৌরীপুরে প্রায় ৫৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে দিনব্যাপী কর্মসূচি চালিয়েছে 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. ইকবাল আহমেদ নাসের বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এ ছাড়া, রাতকানা রোগ এবং মৃত্যুহার হ্রাস করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমরা আশা করছি যে, উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। 

গৌরীপুর পৌরসভার কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের আওতায় পৌরসভায় তিন হাজার অধিক শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar