1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাবি শিক্ষার্থীদের আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

ঢাবি শিক্ষার্থীদের আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৬২ জন খবরটি পড়েছেন

আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যৌথভাবে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জোয়াবায়ের বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত এমন একটি দলকে নিষিদ্ধের দাবিতে আমাদের এখনো রাস্তায় নামতে হচ্ছে। এখনো তাদের বিচার হয়নি। বরং কিছু রাজনীতিবিদ তাদের আবার জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

তিনি বলেন, যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা বলছেন এটি হবে ‘ভালো আওয়ামী লীগ’। কিন্তু আমরা আওয়ামী লীগের মধ্যে মধ্যে ন্যূনতম অনুশোচনা দেখছি না। বরং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আমাদের হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা ছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে কোন বিকল্প নেই। এই দাবির বাস্তবায়নের লক্ষ্যে তিনি নতুন একটি প্ল্যাটফর্ম ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ ঘোষণা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক শীর্ষ সমন্বয়ক মুসাদ্দেক ইবনে মোহাম্মদ বিন আলী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জাতীয় ঐক্য ও রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা দরকার। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সাত মাস পার না হতেই এখনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি তুলেনি।

তিনি নবগঠিত প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি হিসেবে ২২ মার্চ রাজু স্মারকে অবস্থান ও ইফতার কর্মসূচির ঘোষণা দেন এবং সকল মতাদর্শের মানুষকে এতে যোগ দেয়ার আহ্বান জানান। তিনি আশ্বাস দেন, সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করা হবে। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar