1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদ্রাসার অফিস থেকে ভিজিএফের চাল উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক

মাদ্রাসার অফিস থেকে ভিজিএফের চাল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ বাজার মসজিদের ইমামের পরিচালিত একটি মাদ্রাসার অফিস কক্ষ থেকে বিপুল পরিমাণের ভিজিএফ’র চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। 

আজ শনিবার (২২ মার্চ) দুপুরে স্থানীয় জনতা এ চাল আটক করে প্রশাসনকে খবর দিলে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন।

উদ্ধারকৃত চালের পরিমাণ ৩ হাজার ৮০০ কেজি। চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিৎ করেছেন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র ও অসহায় মানুষের জন্য ইউনিয়নটিতে ৪৭ দশমিক ২৬ মেট্টিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। ভিজিএফ’র এসব চাল অতি দরিদ্র ও অসহায়দের মাঝে ১০ কেজি হারে বিতরণ করবে ইউনিয়ন পষিদ চেয়ারম্যান।

অভিযোগ রয়েছে, চেয়ারম্যান মেম্বররা এসব চালের অধিকাংশ কার্ড সুবিধাভোগীদের না দিয়ে পাইকার এবং ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন।

স্থানীয়রা আরও জানান, সুবিধাভোগীদের নামে কার্ড না দিয়ে ফাঁকা কার্ড দিয়েছেন যাতে যে কউ এসে চাল তুলে নিতে পারে। ফলে ব্যবসায়ীরা তাদের লোক দিয়ে চাল তুলে নেয়। এরই প্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল হোসেন প্রচুর কার্ড কিনে তার বিপরীতে চাল উত্তোলন করে বাজার মসজিদের ইমাম ইসমাইল হোসেনের মক্তবের অফিসে রেখেছেন। স্থানীয়রা টের পেয়ে তা আটক করে প্রশাসনকে খবর দেয়।

কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান রিয়াজুল ইসলাম কার্ড বা চাল বিক্রি করার কথা অস্বীকার করে জানান, কিছু কার্ড নাম ছাড়া ফাঁকা বিতরণ করা হয়েছে এটা সত্য তবে তা সাধারণ মানুষ পেয়েছে। রাজনৈতিকভাবে আমি কোনও নেতাকে কার্ড দেই নাই। ভিজিএফ’র সুবিধাভোগীরাই চাল বিক্রি করে থাকতে পারেন। স্থানীয় ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সম্পাদক সেসব চাল কিনেছেন। আমার এখানে কোনও দায় নেই।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, সমস্ত চাল উদ্ধার ও জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে তিন চারজনের জড়িত থাকার তথ্য আমরা পেয়েছি। তাদের নামে নিয়মিত মামলা দায়ের হবে। তদন্তের স্বার্থে আপাদত তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar