1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলা সরকারি কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

শরণখোলা সরকারি কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে কলেজ প্রতিষ্ঠার ৪৭ বছর পর পূনর্মিলনী- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৫ এপ্রিল সকাল ১০ টায় ক্যাম্পাসে রেলি শেষে কলেজ মিলনায়তনে পরিচিতিপর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও উদযাপন কমিটির সদস্য সচিব আঃ মালেক রেজা ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি কলেজের সাবেক গভর্নিং বডি সদস্য ও সাবেক চেয়ারম্যান খান মতিউর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম মীর, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আসাদুজ্জামান তাজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও প্রাত্তন ছাত্র আফজাল হোসেন মানিক, প্রতিষ্ঠাতা সহযোগী সদস্য মোঃ গাউসুল হক হাওলাদার, শরণখোলা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও প্রাক্তন ছাত্র শামীম হাসান মিঠু, প্রাক্তন ছাত্র ও প্রধান শিক্ষক আবুল কালাম মীর, প্রাক্তন ছাত্র ও শিক্ষক আফজাল হোসেন মানিক, প্রাত্তন ছাত্র মহিউদ্দিন বাদল, গভার্নিংবডির সাবেক সদস্য ও প্রাক্তন ছাত্র কাওসার হোসেন, প্রাক্তন ছাত্র প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্র শামীম হোসেন সুজন।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে অতিথি বৃন্দ জানান দীর্ঘ ৪৭ বছর পর শরণখোলা সরকারি কলেজে প্রাক্তন ছাত্র- ছাত্রীদের আয়োজনে এ মিলন মেলা সারা জীবন মনে রাখবে এলাকাবাসী। এছাড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম শামসুল আলম তালুকদারের জীবনী নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে অনুষ্ঠানে অতিথিদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে স্মরণিকা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar