1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাগুরায় প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক

মাগুরায় প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ জন খবরটি পড়েছেন

শালিখা প্রতিনিধি। মাগুরার শালিখা উপজেলায় এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছান্দড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহত শিক্ষক মিজানুর রহমান বর্তমানে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই গ্রামের মৃত নওয়াব আলী মোল্লার ছেলে।

শিক্ষক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বাজার শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ছান্দড়া বাজার চৌরাস্তা এলাকায় স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মণ্ডল তার গতিরোধ করেন এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই কিল-ঘুষি মারতে শুরু করেন। এরপর ইনসার সরদার নামের আরেক ব্যক্তি গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে আঘাত করেন। তিনি দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচান।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, তার বাঁ হাতের হাড় ভেঙে গেছে। মিজানুর রহমান বলেন, “আমি একজন শিক্ষক। আমার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। কেন এমন হামলা হলো, বুঝতে পারছি না।”

তবে অভিযুক্ত ইনসার সরদার দাবি করেছেন, “মারধর হয়নি, একটু ঢেক্কাধাক্কি হয়েছে। সে (মিজানুর) মোটরসাইকেল চালিয়ে জাহাঙ্গীর মণ্ডলের গায়ের উপর দিয়ে উঠেছিল।”

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিষয়টি বিদ্যালয় কমিটি এবং পূর্বের আধিপত্যসংক্রান্ত বিরোধ থেকে ঘটতে পারে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar