1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দাবি না মানায় এবার রেলপথ অবরোধের হুঁশিয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির

দাবি না মানায় এবার রেলপথ অবরোধের হুঁশিয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৪২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে তারা আজকের মতো সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী এ ঘোষণা দেন। তিনি জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান এবং ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি। কর্তৃপক্ষ তাদের দাবিগুলো লিখিতভাবে মেনে নিতে রাজি হয়নি।

এ পরিস্থিতিতে জুবায়ের পাটোয়ারী বলেন, “আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) সারা দেশে রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।” তিনি এই কর্মসূচি সফল করার জন্য দেশের সকল পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের জন্য বিদ্যমান ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করা এবং তাদের অবৈধ পদোন্নতির ওপর আদালতের রায় কার্যকর করা। এছাড়াও, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন এবং এ সংক্রান্ত মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করার দাবিও জানিয়েছেন তারা। বিতর্কিত ২০২১ সালের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধনেরও দাবি রয়েছে তাদের ছয় দফায়।

অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ক্ষেত্রে সব ধরনের বয়সের বাধা তুলে দেওয়া, উন্নত বিশ্বের মতো চার বছর মেয়াদি কারিকুলাম চালু করা এবং পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে পাঠদান শুরু করা। উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ থেকে উত্তীর্ণদের জন্য সংরক্ষিত পদে অন্য নিয়োগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা কারিগরি শিক্ষাখাতে পরিচালক, বোর্ড চেয়ারম্যান, অধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগের দাবি জানিয়েছেন। পাশাপাশি, একটি স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনেরও দাবি রয়েছে তাদের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar