1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক ও বিভিন্ন উপকরণ বিতরণ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু

বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক ও বিভিন্ন উপকরণ বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩১ জন খবরটি পড়েছেন
ছবি।। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ-বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংকি ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় ব্রেকিং দ্যা সাইলেন্স (বিটিএস) এর বাস্তবায়নে রবিবার (২০ এপ্রিল) বেলা ১২ টায় দক্ষিণ -পশ্চিম আটুলিয়া সমতা গুচ্ছ গ্রামের আর্থিকভাবে অসচ্ছল ১৫টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়।

ব্রেকিং দ্যা সাইলেন্স প্রকল্পের প্রকল্প ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার এর সঞ্চালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানির ট্যাংক বিতরণ করেন ৫নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু।

এসময় অন্যান্যদের মধ্যে ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রজেক্ট অফিসার আব্দুল খালেক, ফিল্ড অফিসার সালমা পারভীন, ইয়ুথ ভলেন্টিয়ার মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সম্ভব হলে আরও সুবিধাবঞ্চিত পরিবার খুঁজে বের করে তাদের মধ্যে আরো কিছু বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংক বিতরণের অনুরোধও জানান।

পানির ট্যাংক পেয়ে মনিরা খাতুন বলেন, বহু দূর থেকে পানি আনতে যেতে হতো তাতে অনেক সময় নষ্ট হতো বাড়িতে বাচ্চাদের রেখে সব সময় চিন্তায় থাকতে হতো কোন বিপদ হয় কিনা। ব্রেকিং দ্যা সাইলেন্সের কারণে তা দূর হয়েছে। বছরে প্রায় ১০ হাজার টাকার পানি কিনে খেতে হতো। এখন সেই টাকা দিয়ে বাচ্চাদের পড়াশুনা ও সংসারের খরচ চালাতে পারবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar