1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের রাস্তায় নেমে বিক্ষোভ, শিক্ষার মানোন্নয়নের দাবি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু

যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের রাস্তায় নেমে বিক্ষোভ, শিক্ষার মানোন্নয়নের দাবি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি। যশোরের দড়াটানা ভৈরব চত্বরে আজ রবিবার কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় চারশো শিক্ষার্থী অংশ নেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সকাল সোয়া এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলা এই সমাবেশে শিক্ষার্থীরা মিছিল নিয়ে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে নিউমার্কেট হয়ে ভৈরব চত্বরে এসে জড়ো হন।

সিভিল টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তানভীর আহম্মেদ রমেল এবং জুনাইদ বিন জামান এই সমাবেশের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে যশোর পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক রিফাত হোসেনসহ সুজন আলী ও আলাউদ্দিনের মতো সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

শুধু যশোর পলিটেকনিক ইনস্টিটিউট নয়, কপোতাক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট, বিসিএমসি কলেজ এবং মুসলিম এইডের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নিয়ে কারিগরি শিক্ষার বিভিন্ন সমস্যা ও তার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বক্তারা তাদের বক্তব্যে কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলোর আশু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar