1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুরুষশাসিত আকাশে নারীর বিজয়ের পতাকা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

পুরুষশাসিত আকাশে নারীর বিজয়ের পতাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৩১ জন খবরটি পড়েছেন

ভারতীয় বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের প্রথম যুদ্ধপ্রস্তুত নারী ফাইটার পাইলট আয়েশা ফারুক বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন। ৬ মে গভীর রাতে পাকিস্তানের আকাশে এই আকাশযুদ্ধ সংঘটিত হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাফাল ধ্বংস করেন ফ্লাইট লেফটেন্যান্ট আয়েশা। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আকাশে ভারতীয় একটি রাফাল বিমান ধরা পড়লে রাডার সিগন্যালে সাড়া দেন আয়েশা। কৌশলগত দক্ষতায় ছোঁড়েন এআইএম-১২০সি এএমআরএএএম ক্ষেপণাস্ত্র, যা ৮.৭ সেকেন্ডের মধ্যে লক্ষ্যবস্তুতে বিস্ফোরিত হয়। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংস্থাসহ ফরাসি গণমাধ্যমগুলোও রাফাল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে।

সামরিক বিশ্লেষকদের মতে, এটি শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, নারী নেতৃত্বের ক্ষেত্রেও এক যুগান্তকারী ঘটনা। আয়েশা ফারুক বিশ্বের প্রথম নারী পাইলট যিনি সরাসরি রাফাল ধ্বংস করেছেন।

আয়েশার জন্ম পাঞ্জাবের বাহাওয়ালপুরে। তিন বছর বয়সে বাবাকে হারিয়ে কঠিন বাস্তবতায় বেড়ে ওঠা আয়েশা পারিবারিক বাধা, সমাজের কটুকথা আর পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পেরিয়ে হয়ে ওঠেন একজন প্রশিক্ষিত যুদ্ধবিমানচালক।

পাকিস্তান বিমানবাহিনীতে বর্তমানে ১৯ জন নারী পাইলট রয়েছেন, তবে যুদ্ধক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণে প্রস্তুত একমাত্র নারী হলেন আয়েশা। দীর্ঘ সময় ধরে কঠোর অনুশীলন ও মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে অর্জন করেন এই সক্ষমতা।

এক পুরনো সাক্ষাৎকারে আয়েশা বলেছিলেন, “আমি কোনো বিশেষ পরিচয়ে নিজেকে দেখিনি। আমাদের কাঁধে একই ভার, পায়ের নিচে একই মাটি।”

আয়েশার এই অভিযান শুধু সামরিক নয়, সামাজিকভাবেও এক গুরত্বপূর্ণ বার্তা বহন করে—যে নারীও হতে পারেন যুদ্ধক্ষেত্রে জাতির রক্ষাকর্তা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar