1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো জবি শিক্ষার্থীদের আন্দোলন, কাকরাইল সড়কে ব্যারিকেড - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো জবি শিক্ষার্থীদের আন্দোলন, কাকরাইল সড়কে ব্যারিকেড

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯০ জন খবরটি পড়েছেন

ঢাকা, ১৫ মে: তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজধানীর কাকরাইল এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে সকাল থেকেই আরও শিক্ষার্থীরা যোগ দিচ্ছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ের রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে মৎস্যভবন থেকে কাকরাইল অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে ও সড়কের মাঝপথে বসে পড়তেও দেখা গেছে।

আন্দোলনের কারণে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এর আগে মঙ্গলবার (১৩ মে) আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের একটি দল ইউজিসিতে (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) দেখা করতে গেলে আশানুরূপ সাড়া না পেয়ে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিটি দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন নিয়ে গঠিত ‘জুলাই ঐক্য’।

পরে বুধবার (১৪ মে) শিক্ষার্থীরা মৎস্যভবন হয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে টিয়ার গ্যাস ও লাঠিপেটার ফলে বহু শিক্ষার্থী আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়।

রাতেও শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান ধরে রাখেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar