1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চার দফা দাবি মেনে নিল সরকার, অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

চার দফা দাবি মেনে নিল সরকার, অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

জবি সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টানা তিন দিনের অবস্থান কর্মসূচি ও গণঅনশনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।

রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানান, শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেটিকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেন, “আমরা সারাদিন কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে সকল সমস্যা একসঙ্গে সমাধানের চেষ্টা করছে।” তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের নিজ হাতে পানি পান করিয়ে গণঅনশন ভাঙান।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া সাত দিনের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যমুনা সড়কে অবস্থান নিয়ে চার দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে আসছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবশেষে সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ায় আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar