1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোভিড ফের ঊর্ধ্বমুখী: ট্রেন যাত্রীদের জন্য রেল মন্ত্রণালয়ের সতর্কতা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

কোভিড ফের ঊর্ধ্বমুখী: ট্রেন যাত্রীদের জন্য রেল মন্ত্রণালয়ের সতর্কতা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশে আবারও কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা ট্রেনযাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। যাত্রীদের মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী।

২০২০ সালের শুরুর দিকে বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর একাধিক ধাপে সংক্রমণ বেড়েছিল। সে সময় সরকারিভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়ানোর মতো কঠোর স্বাস্থ্যবিধি জারি করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি উন্নতি হলে সেসব বিধিনিষেধ শিথিল করা হয়।

তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার আবারও সুরক্ষামূলক ব্যবস্থা নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন জনস্বাস্থ্য বিশ্লেষকরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar