1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, কেরালা-গুজরাটে উদ্বেগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল বিদেশি মদ, আটক ১ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ লোহাগাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ স্বামীর নবীনগরে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, কেরালা-গুজরাটে উদ্বেগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন
covid corona

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা আবারও ঊর্ধ্বমুখী। সোমবার একদিনেই ৩৫৮ জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন। ভারতের স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে জানা গেছে, বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬,৪৯১ জনে। একই দিনে মৃত্যু হয়েছে ৬৫ জনের।

রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, কেরালায় সর্বাধিক ১,৯৫৭ জন সক্রিয় আক্রান্ত রয়েছেন। এরপরেই রয়েছে গুজরাট (৯৮০ জন), পশ্চিমবঙ্গ (৭৪৭ জন) এবং দিল্লি (৭২৮ জন)। রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন সংক্রমিত হয়েছেন। পশ্চিমবঙ্গে রবিবার থেকে সোমবারের মধ্যে ৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, যা কেরালা ও গুজরাটের পরে তৃতীয় সর্বোচ্চ।

এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কোভিড শব্দটি শুনলেই আমরা ভয় পাই। কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।” তবে বেসরকারি হাসপাতালের অবস্থা নিয়ে তিনি মন্তব্য করতে চাননি।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সংক্রমণের পিছনে নতুন ওমিক্রন উপ-ভেরিয়েন্টগুলির ভূমিকা রয়েছে। জেএন১, এনবি.১.৮.১, এলএফ৭ ও এক্সএফসি—এই ভেরিয়েন্টগুলোর সংক্রমণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের মধ্যে হালকা উপসর্গ দেখা যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এসব ভেরিয়েন্টকে “পর্যবেক্ষণাধীন রূপ” হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বর্তমানে এগুলো উদ্বেগের বিষয় নয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ করোনার জন্য দায়ী ভাইরাস পার্স কোভিড-২ এখনও পুরোপুরি অদৃশ্য হয়নি। যদিও এটি এখন আর জরুরি স্বাস্থ্য সংকটের রূপ নিচ্ছে না, বরং ফ্লুর মতো নিয়মিতভাবে ফিরে আসা অসুস্থতার চক্রে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar