1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলা প্রথমপত্র স্থগিত নয়, নির্ধারিত সময়েই পরীক্ষা: যশোর বোর্ড - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ

বাংলা প্রথমপত্র স্থগিত নয়, নির্ধারিত সময়েই পরীক্ষা: যশোর বোর্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শিক্ষাবোর্ডে ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষা স্থগিত হয়েছে—এমন একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। যশোর বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্র অনিয়ম ও চুরির অভিযোগে পরীক্ষা স্থগিত—এই দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

রবিবার (২২ জুন) বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এই ধরনের ভুয়া প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। তিনি জানান, যশোর কোতোয়ালী মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

ভুয়া বিজ্ঞপ্তিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের জাল স্বাক্ষর ব্যবহার করে দাবি করা হয়, প্রশ্নপত্র চুরি ও অনিয়মের কারণে বাংলা প্রথমপত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে.।

যশোর বোর্ডে এ বছর খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন শিক্ষার্থী ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ বছর ‘ভেন্যু প্রথা’ বাতিল করা হয়েছে, ফলে শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানেই পরীক্ষা দিতে পারছেন না। যদিও কেন্দ্রের সংখ্যা ৬টি বেড়েছে, পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মতিন বলেন, ‘‘সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে বোর্ড সব প্রস্তুতি শেষ করেছে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার অনুরোধ করছি।’’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar