1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় স্বাস্থ্য সহকারীদের পূর্ণদিবস অবস্থান কর্মসূচি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

বাঘারপাড়ায় স্বাস্থ্য সহকারীদের পূর্ণদিবস অবস্থান কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা দাবিতে যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণদিবস অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে এই কর্মসূচি শুরু হয় এবং এতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ১৪তম গ্রেড প্রদান, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, নিয়োগবিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা এবং ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতির দাবিতে এই কর্মসূচি চালানো হচ্ছে।

বাঘারপাড়া উপজেলা শাখার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ভক্ত কর্মসূচির নেতৃত্ব দেন। তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষিত হয়ে আসছে। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই এই কর্মসূচি পালন করা হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মো. আসাদুজ্জামান, কোহিনুর পারভিন, সালেহা খাতুন, মো. শরিফুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল, ফরহাদ হোসেন, কোবির হোসেন, আরাফাত রহমান, রনি, চম্পা দেবনাথ, নিলুফার ইয়াসমিন, ফারহানা শারমিন, জেসমিন নাহার, তৃপ্তি রানী বিশ্বাস, চিত্রা গোলদার, সুপ্রিয়া ঘোষ, রুপালি খাতুন, নিরূপণ বিশ্বাস, রফিকুল ইসলাম, রিতা রানী বিশ্বাসসহ আরও অনেকে।

অবস্থান কর্মসূচির কারণে হাসপাতালের স্বাভাবিক রোগিসেবায় ব্যাঘাত ঘটে বলে জানা গেছে। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar