1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজারের বেশি, বহিষ্কার ৪১ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজারের বেশি, বহিষ্কার ৪১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে দেশজুড়ে ২২ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই দিনে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

রোববার (২৯ জুন) অনুষ্ঠিত এই পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় তিনটি পৃথক বিষয়ের পরীক্ষা হয়।

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৯ লাখ ৩৫ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর। এর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৬৪১ জন অংশ নেয় এবং অনুপস্থিত ছিল ১৫ হাজার ৮৯৮ জন, যা মোট পরীক্ষার্থীর ১.৭০ শতাংশ।

এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ৮ জন বহিষ্কৃত হয়েছে। রাজশাহী ও বরিশালে ৩ জন করে, কুমিল্লা ও চট্টগ্রামে ২ জন করে, যশোরে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষায় ৮৩ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ২৯২ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৯১ জন, যা শতকরা ৫.৩৬ ভাগ। এই বোর্ডে ১০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দ্বাদশ শ্রেণির ইংরেজি দ্বিতীয় পত্র এবং একাদশ শ্রেণির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৪৪ জন। অংশ নেয় ১ লাখ ৯৪২ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ২ জন, যা শতকরা ১.৯৪ ভাগ। কারিগরি বোর্ডে বহিষ্কার করা হয় ৮ জনকে।

পরীক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে নিয়মিতভাবে তদারকি ও মূল্যায়ন চালিয়ে যাচ্ছে বোর্ডগুলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar