1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মিডফোর্ডে ব্যবসায়ী হত্যা ও দেশজুড়ে সহিংসতার প্রতিবাদে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

মিডফোর্ডে ব্যবসায়ী হত্যা ও দেশজুড়ে সহিংসতার প্রতিবাদে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি। ঢাকার মিডফোর্ড হাসপাতালে এক ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দেশব্যাপী ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (১২ জুলাই) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

স্লোগানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— “আমার সোনার বাংলায়; খুনিদের ঠাঁই নাই”, “ইনকিলাব জিন্দাবাদ”, “এক দুই তিন চার; চাঁদাবাজ দেশ ছাড়”, “চাঁদাবাজের ঠিকানা; এই বাংলা হবে না”, এবং “জনে জনে মানুষ মরে; ইন্টেরিম কী করে?” 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বলেন, “মিডফোর্ড হাসপাতালে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু নৃশংসই নয়, পুরো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ওপর এক কঠিন প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। দেশজুড়ে অপরাধের মাত্রা বাড়ছে। ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতা আজ সাধারণ মানুষের জীবনে আতঙ্কের নাম হয়ে উঠেছে।”

একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, “অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিস্ক্রিয়তা ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।”

মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar