1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এসএসসিতে অকৃতকার্যদের বিক্ষোভ: সাপ্লিমেন্টারি ও কলেজে ভর্তির দাবি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

এসএসসিতে অকৃতকার্যদের বিক্ষোভ: সাপ্লিমেন্টারি ও কলেজে ভর্তির দাবি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯৮ জন খবরটি পড়েছেন
এসএসসিতে অকৃতকার্যদের বিক্ষোভ: সাপ্লিমেন্টারি ও কলেজে ভর্তির দাবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং কলেজে ভর্তির সুযোগের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন। আজ সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বকশিবাজারে বোর্ডের সামনে দুই দল শিক্ষার্থী এই বিক্ষোভ শুরু করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষার্থীরা বলছেন, দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা না করলে তাদের এক বছর সময় নষ্ট হবে। তারা প্রশ্ন তোলেন, “৬ লাখ শিক্ষার্থী কীভাবে এক বছরে ফেল করে?” তাদের হাতে ‘কলেজ ভর্তির সুযোগ চাই’, ‘সাপ্লিমেন্ট পরীক্ষা চাই’, ‘এমসিকিউ, সিকিউ মিলে পাস চাই’ সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, রচনামূলক অংশে ভালো নম্বর পেলেও, শুধু এমসিকিউ অংশে ১-২ নম্বর কম থাকার কারণে তারা ফেল করেছেন। তাদের দাবি, রচনামূলক ও এমসিকিউতে আলাদা পাসের নিয়ম ‘অমানবিক’ এবং শিক্ষাব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশ সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ চাইছে। অন্য একটি অংশ এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও কাগজপত্রের ভুল সংশোধনের দাবি জানাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar