1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা, পাল্টা হামলায় অভিযুক্ত যুবক নিহত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

সাতক্ষীরায় মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা, পাল্টা হামলায় অভিযুক্ত যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার পর ক্ষুব্ধ গ্রামবাসি হত্যকারিকে পিটিয়ে হত্যা করেছে। রবিবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর গাওয়াতুল কোরান হাফিজিয়া মাদ্রাসা চত্বরে এ সব হত্যাকাণ্ড ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত মাদ্রাসা শিক্ষকের নাম শরিফুল গাজী (৩৮)। তিনি তালা উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর গাওয়াতুল কোরান হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। অপর নিহতের নাম রাজু গাজী(৩৬)। তিনি শাহাপুর গ্রামের খোকন গাজীর ছেলে।

শাহাপুর গাওয়াতুল কোরান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল গফফার জানান, প্রধান শিক্ষক শরিফুল গাজী রবিবার বিকেল তিনটার দিকে বাড়িতে খেতে যান। বাড়ি থেকে খেয়ে মাদ্রাসায় এসে শিক্ষার্থীদের সঙ্গে শাহাপুর গ্রামের রাজু গাজীর খারাপ আচরণ করতে দেখেন। বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। একপর্যায়ে রাজুকে বাড়িতে চলে যেতে বলেন তিনি। এতে সে ক্ষুব্ধ হয়। বিকেল ৫টার দিকে প্রধান শিক্ষক বারান্দায় উঠে তার অফিস কক্ষের দিখে যাওয়ার সময় স্কুলের পাশে পড়ে থাকা চৌকাঠ দিয়ে পিছন দিক থেকে তার মাথায় আঘতে করে।

তিনি মেঝেতে পড়ে গেলে চৌকাঠ দিয়ে এলোপাতাড়ি মাথায় ও পিঠে আঘাত করে রাজু। একপর্যায়ে শিক্ষককে মৃত ভেবে রাজু মাদ্রাসার পাশে তার বাবার পরিত্যক্ত দোকানের পাশে চলে যায়। খবর পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসি এ্যম্বুলেন্স ডেকে আনার পরপরই শরিফুল গাজী মারা যান। রাজুকে তার বাবার দোকানের পাশ থেকে ধরে মাদ্রাসের মাঠে এনে গ্রামবাসি পিটিয়ে হত্যা করে।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, রাজু গাজী নেশাগ্রস্থ মানসিক ভারসাম্যহীন একজন যুবক।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সোমবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রবিবার রাত ৮টা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar