1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ২৭ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ২৭

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন ২৫ জন শিশু, একজন শিক্ষক এবং একজন পাইলট।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৭৮ জন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের আইসিইউতে রাখা হয়েছে এবং দুইজন রয়েছেন ভেন্টিলেশনে।

বার্ন ইনস্টিটিউট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে মোট ১০ জন মারা গেছেন। নিহতদের মধ্যে রয়েছেন তানভীর (১৪), আফনান ফাইয়াজ (১৪), মাহরিন (৪৬), বাপ্পি (৯), মাসুদা (৩৭), এবি শামীম (১৪), শায়ান ইউসুফ (১৪), এরিকসন (১৩), আরিয়ান (১৩) ও নাজিয়া (১৩)।

ডা. সায়েদুর জানান, সোমবার দিবাগত রাতে ৮ জন এবং তার আগে আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বলেন, “আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশের চিকিৎসকদের পাশাপাশি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।”

বিমান বিধ্বস্তের এই ঘটনায় রাজধানীসহ সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের দাবি জানিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar