1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুজিববাদীদের অপতৎপরতার বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

মুজিববাদীদের অপতৎপরতার বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৫১ জন খবরটি পড়েছেন

ইসলামী বিশ্ববিদ্যালয়সহ পুরো দেশে মুজিববাদীদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; মুজিববাদ মুর্দাবাদ; জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; কণ্ঠে আবার লাগা জোর, মুজিববাদের খবর খোর; আবু সাইদের বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দেন।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, এক বছর আগে মুজিববাদের কবর রচনা করা হলেও এক বছর পর নয়া ফর্মেটে মুজিববাদ আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। মাইলস্টোনের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের পোষা কুকুরেরা ছাত্রজনতার বিপক্ষে দাঁড়িয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লুকিয়ে থাকা সন্ত্রাসীরা দেশি বিদেশি অস্ত্র নিয়ে ন্যাক্কারজনকভাবে গোপালগঞ্জে বিপ্লবী ছাত্রজনতার উপর হামলা করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুজিববাদের নিদর্শন ধ্বংস করার আল্টিমেটাম দিলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয় নাই। আমরা অনেক আল্টিমেটাম দিয়েছি, ২০ ঘন্টার মধ্যে মুজিববাদের নিদর্শনকে ধূলিসাৎ করে দিবেন।

আওয়ামী লীগ নিয়ে কথা বলে অনেকে রেগে যায় উল্লেখ করে ইবি সমন্বয়ক বলেন,  একটি সুবিধাভোগী চক্র মজিব বাদীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পায়তারা করছেন। শিক্ষা স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে এসেছি। কিন্তু আপনারা মনে রাখা উচিত যে আপনারা গণহত্যা চালিয়েছেন। আপনাদের এই বোধশক্তি না থাকলে আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নেই। যারা জুলাইয়ের আবহকে ব্যাহত করতে আসবে তাদের বিরুদ্ধেই আমরা দাঁড়াবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar