1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডেস্ক রিপোর্ট: আধুনিকতার ছোঁয়ায় নতুন রূপে যাত্রা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাফেটেরিয়া। নতুন অবকাঠামো, সাজসজ্জা এবং পরিষেবা ব্যবস্থার উন্নয়নের ফলে প্রথমদিকে শিক্ষার্থীদের মধ্যে একধরনের প্রত্যাশা জন্ম নেয়। যেন দীর্ঘদিনের অভিযোগগুলো এবার হয়তো সমাধান হবে!কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। নান্দনিক কাঠামোর আড়ালে খাবারের গুণগত মানের তেমন পরিবর্তন হয়নি। প্রায় প্রতিদিনই খাবারে মশা, মাছি কিংবা পোকামাকড় পাওয়া যাচ্ছে। আজ (২৫ জুলাই) এক শিক্ষার্থী সকালের নাস্তা করতে গেলে খাবারে তেলাপোকা দেখতে পায়। যার ছবি প্রতিবেদকের হাতে এসেছে।

এ ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘সকালে আমি আমার একটা ফ্রেন্ডকে (ডেফোডিল এর শিক্ষার্থী) নিয়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নাস্তা করতে যায়ই। আমরা নান এবং সবজির অর্ডার দেই। তারপর খাওয়ার এক পর্যায়ে আমার বন্ধু জানায় তার বাটিতে তেলাপোকা। আমি কোথায় অভিযোগ করতে হয় না জেনে বাবুর্চি মামাদের কাছে অভিযোগ করি। তারা আমাকে জানায় যে এগুলো অনেক সময় উড়ে এসে পড়ে যায়। আমার অভিযোগ হলো এগুলো কী ঢেকে রাখার কোনো ব্যবস্থা করা যায় না? খাবারে প্রতিনিয়তই পোকামাকড় পাওয়া যাচ্ছে কিন্তু এর সমাধানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না।’

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার বর্তমান দায়িত্বে থাকা পরিচালক সুমা আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘আমাদের রান্না করা খাবারে এধরণে পোকামাকড় কখনো থাকে না। অনেক সময় মশা, মাছি উড়ে এসে খাবারে পড়ে। ইদানীং তেলাপোকা আর মাছির উপদ্রব বেড়ে গেছে। তার জন্য আমরা পোকামাকড় প্রতিষেধক ব্যবহার করতেছি। এছাড়াও জানালাগুলোতে জাল লাগানো হয়েছে। আশেপাশের পরিবেশ যদি আরো ভালোভাবে পরিষ্কার রাখা যায় এবং নিয়মিত কীটনাশক ব্যাবহার করা হয় তাহলে আশা করি এধরণের ঘটনা আর ঘটবে না।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘এবিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। উড়ে এসে অনেক সময় খাবারে মশা, মাছি পড়তেছে। এধরণের ঘটনা যাতে বন্ধ করা যায় তার জন্য জানালাতে জাল লাগানোর ব্যাবস্থা করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমরা আগামী রবিবার ক্যাফেটেরিয়া পরিদর্শন করতে যাব। তখন দেখে আমরা সিদ্ধান্ত নিব কিভাবে এ ধরণের ঘটনা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। এছাড়াও আশেপাশের ড্রেনগুলো আবার পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar