1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাইলস্টোনের আয়ানের মৃত্যু, পরিবারে শোকের ছায়া - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

মাইলস্টোনের আয়ানের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে দগ্ধ আয়ান নামের ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (২৭ জুলাই) রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। সোমবার ভোরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়, যা নিয়ে সে আইসিইউতে চিকিৎসাধীন ছিল।

এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জন। আর সামগ্রিকভাবে মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে। এর আগে সর্বশেষ সংশোধনীতে স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা ৩৩ জনে নামিয়ে এনেছিল।

বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৩৩ জন, যাদের মধ্যে ২৭ জনই শিশু। চিকিৎসকদের মতে, এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং নয়জন গুরুতর অবস্থায় আছেন।

ঘটনাটি জাতীয় পর্যায়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এখনও দুর্ঘটনার কারণ ও দায়-দায়িত্ব নিয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar