1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষা ছুটি নিয়ে কর্মস্থলে ফেরেননি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

শিক্ষা ছুটি নিয়ে কর্মস্থলে ফেরেননি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪৯ জন খবরটি পড়েছেন
খুলনা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ডেস্ক

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩৪ জন শিক্ষক শিক্ষা ছুটি নিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়ে আর কর্মস্থলে ফিরে আসেননি। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এসব শিক্ষক মাস্টার্স, এমফিল, পিএইচডি ও পোস্টডক্টরাল ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে ছুটি নিয়েছিলেন।

খুবি’র নীতিমালা অনুযায়ী, শিক্ষকরা দুই বছর চাকরির পর এক বছরের স্ববেতন ছুটি নিতে পারেন। মাস্টার্স বা এমফিলের ক্ষেত্রে এই ছুটি সর্বোচ্চ তিন বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত বাড়ানো যায়। নিয়ম অনুযায়ী, সাত বছর অতিক্রান্ত হওয়ার পর কর্মস্থলে ফিরে না এলে সংশ্লিষ্ট শিক্ষকের চাকরি বাতিল হওয়ার কথা। তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেকেই ছুটি শেষে আর ফিরে আসেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহযোগী অধ্যাপক এ প্রসঙ্গে বলেন, “২০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকের উপস্থিতি আন্তর্জাতিক মানদণ্ড হলেও আমরা তা পূরণ করতে পারছি না। শিক্ষক সংকটে এমন অনুপস্থিতি আমাদের জন্য মারাত্মক সমস্যা তৈরি করছে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান জানান, “নিয়ম অনুযায়ী ছুটি শেষে আমরা চিঠি দিয়ে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করি। কেউ কেউ ফিরে আসেন, কেউ কেউ আসেন না। কিন্তু তারা না ফিরলে প্রশাসনের পক্ষে করার তেমন কিছু থাকে না।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar