1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে এসইডিপি স্কিমে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

অভয়নগরে এসইডিপি স্কিমে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২৪ জন খবরটি পড়েছেন
Oplus_131072

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চমাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্য শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট এবং ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ২০২২ও২০২৩ শিক্ষাবর্ষের ৪০ জন শিক্ষার্থীদের   মাঝে এ পুরস্কার রিতরণ করা ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খুলনা আঞ্চলিক উপ পরিচালক মো. কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অভিভাবক প্রতিনিধি অনুপ কুমার বিশ্বাস, নওয়াপাড়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি এফ এম গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ,বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রী ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও নৈতিকতা অর্জনে অনুপ্রাণিত করবে। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা জানান এরকম পুরস্কার ভবিষ্যতে সকল শিক্ষার্থীদের আরো উৎসাহ প্রদান করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar