1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছুটির গুজব ভাইরাল: সরকার বলছে, শনিবার থাকবে ছুটি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

ছুটির গুজব ভাইরাল: সরকার বলছে, শনিবার থাকবে ছুটি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২৩ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা রাখার খবরকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট দুই সরকারি সংস্থা।

সোমবার (২৮ জুলাই) এ বিষয়ে স্পষ্ট করে জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। তারা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের, অভিভাবকদের ও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

মাউশির উপপরিচালক ইউনুছ ফারুকী বলেন, “আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হচ্ছে, সেটি সম্পূর্ণ ভুয়া। আমাদের কোনো বৈঠকে এমন আলোচনা হয়নি। শুক্র ও শনিবার যথারীতি ছুটির দিন থাকবে।”

তিনি আরও বলেন, “কারা এসব ছড়াচ্ছে তা নিশ্চিতভাবে বলা মুশকিল। তবে সরকারের পক্ষ থেকে ছুটি কমানোর কোনো সিদ্ধান্ত নেই।”

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসানও জানান, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি খবর। প্রাথমিক স্তরে শনিবার স্কুল খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি।”

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে “আগস্ট থেকে শুক্র-শনিবারের ছুটি বাদ, সপ্তাহে একদিন বন্ধ থাকবে”—এমন বার্তা ভাইরাল হয়। তবে উভয় সংস্থা স্পষ্ট করে বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি সংক্রান্ত কোনো পরিবর্তন হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar